১২ ছক্কায় পারভেজ ইমনের ১৫০, বিজয় থামলেন ১৪১ রানে

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ত্রিমুখী শিরোপা লড়াইয়ের রোমাঞ্চকর দিনে জ্বলে উঠলেন মোহামেডানের এনামুল হক বিজয় ও পারভেজ হোসেন ইমন। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের বিপক্ষে বিশাল ৪০৬ রানের বিশাল সংগ্রহ পেয়েছে সাদা-কালো শিবির। 

শুক্রবার (১২ জুন) বিকেএসপিতে ১১ চার ও ৯ ছক্কায় ১১৫ বলে ১৪১ রানের ইনিংস খেলেন আবাহনীর ওপেনার এনামুল হক বিজয়। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার ২৫তম সেঞ্চুরি এটি। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তামিম ইকবালকে (২৪) ছাড়িয়ে সববার ওপরে এখন এনামুল।

অন্যদিকে, তিনে নেমে ১১৬ বলে ১৫০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন পারভেজ ইমন। ১০ চারের সঙ্গে ১২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। ইমন-বিজয়ের সেঞ্চুরির পর আফিফ হোসেনের ঝড়ো ফিফটিতে (৩৩ বলে ৬১) মোহামেডান ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪০৬ রান সংগ্রহ করেছে। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের কোনো দল চারশ ছুঁতে পারল মাত্র দ্বিতীয়বার।

বিজয়-ইমনের জুটিতে আসে ২০২ বলে ২৪৮ রান। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিতীয় উইকেটে বাংলাদেশের রেকর্ড জুটি ২৫০ রানের। গত বছরের লিগে যেটি করেছিলেন ব্রাদার্স ইউনিয়নের মাহফিজুল ইসলাম রবিন (১১৪) ও মিজানুর রহমান (১৩৬*)।