শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচি পালন

গতকাল দুপুরে রাজধানীর উত্তরায় ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা কার্যক্রমসহ সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করেন শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। ১২ নম্বর সেক্টরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস-৫ প্রাঙ্গণে বেলা ১২টায় শোভাযাত্রা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্থপতি হোসনেয়ারা রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. গোলাম মোস্তফা, জয়েন্ট প্রক্টর জহিরুল হক, সহযোগী অধ্যাপক মো. মনিরুল ইসলামসহ শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ৫নম্বর ক্যাম্পাসে এসে শেষ হয়। -প্রেস বিজ্ঞপ্তি