ঈদের ছুটিতে বিমান ভাড়া বাড়ানোয় টিআইবির ক্ষোভ

ঈদের ছুটির সুযোগ নিয়ে দেশের অভ্যন্তরে বিমান ভাড়া তিন থেকে চার গুণ বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল শনিবার এক বিবৃতিতে ভাড়া বাড়ানোকে ‘জঘন্যভাবে অর্থ আদায়’ বলে মন্তব্য করেছে সংস্থাটি। এ ঘটনায় জনস্বার্থের জন্য ন্যায় বিচার ও করপোরেট প্রতিষ্ঠানের সততা রক্ষার দাবি জানানো হয়েছে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কিছু প্রতিষ্ঠানের বিমানভাড়া বাড়ানোর ঘটনায় আমরা খুবই মর্মাহত এবং হতাশ। এটি খুবই লজ্জাজনক একটি দৃষ্টান্ত। এ ধরনের অভিযোগের তদন্তের জন্য তিনি সরকারের যথাযথ কর্তৃপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন।