৩৭০ ধারা বাতিল করার প্রতিবাদে কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরে হাজার হাজার লোক বিক্ষোভ করেছে গতকাল। বিক্ষোভে টিয়ার গ্যাস ও গুলি ছুড়েছে ভারতীয় বাহিনী। আগের দিন শুক্রবার দুপুরে জুমার নামাজের পর বিক্ষোভের সূত্রপাত হয়। এর ধারাবাহিকতায় গতকালও বিক্ষোভ হয়। এসময় বিক্ষোভকারী-পুলিশের ধাওয়া, পালটাপালটি ধাওয়া শুরু হলে ভারতীয় সেনারা টিয়ারগ্যাস, রাবার বুলেট ও গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। —বিবিসি