জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাভিশনে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুর জন্য প্রণতি’। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিয়া চৌধুরী, সাবেক মন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ এবং ড. এ কে আজাদ চৌধুরী, প্রফেসর ইমেরিটাস, ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন রামেন্দু মজুমদার। অনুষ্ঠানে আলোচকদের আলোচনায় উঠে এসেছে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের গল্প।
‘বঙ্গবন্ধুর জন্য প্রণতি’ বাংলাভিশনে প্রচার হবে আজ বিকেল ৪টা ৩০ মিনিটে।