যশোরে মিনি ম্যারাথন

তানজিলা ও মুজাহিদ শ্রেষ্ঠত্ব দেখালেন

যশোর মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত মিনি ম্যারাথনে নারী বিভাগে তানজিলা ও পুরুষ বিভাগে মুজাহিদ শেখ প্রথম হয়েছেন।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১০৮ জন তরুণ ও ২১ জন তরুণী অংশ নেন। আট কিলোমিটার দীর্ঘ এই দৌড়ে নারী বিভাগে যশোর বক্সিং একাডেমীর তানজিলা প্রথম (৩৩.৫৭ মিনিট), বাঘারপাড়া ডিগ্রি কলেজের চম্পা খাতুন দ্বিতীয় (৩৪.৪৭) ও ডলফিন সুইমিং ক্লাবের সুরাইয়া আক্তার মৌ তৃতীয় (৩৫.৫২) হন।

পুরুষ বিভাগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে নাউলি গোপীনাথপুর মিলনী দাখিল মাদ্রাসার মুজাহিদ শেখ (২৩.২৩), নওয়াপাড়ার আল-আমিন (২৩.৩৫) ও সরকারি এম এম কলেজের রফিকুল ইসলাম (২৪.৫৫)।

সকালে কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। পরে জাগরণী চক্র ফাউন্ডেশন কার্যালয়ে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার মঈনুল হক।