রংপুর জিলা স্কুল-৯৪ ব্যাচের রজত জয়ন্তী

মঙ্গলবার রংপুর জিলা স্কুলে ১৯৯৪ সালের এসএসসি-৯৪ ব্যাচের ১২৫ জন সাবেক শিক্ষার্থীর সপরিবারে মিলন মেলা বসে স্কুল মাঠে। অনুষ্ঠানের শুরুতে সাবেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে র্যালি বের হয়। এরপর ২৫ পাউন্ডের একটি কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ কুদ্দুস আলী। অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন প্রধান শিক্ষক আবু রায়হান মিজানুর রহমান, সাবেক শিক্ষক আব্দুল বারী মিয়া, সুরেষ চন্দ্র বর্মন, শহীদুল হক, সুবোধ চন্দ্র দেবনাথ, সৈয়দ আলী, একে নূর আহমেদ ও আলী আহমেদ জাহাঙ্গীর। স্কুল মাঠে দিন ব্যাপী সাবেক শিক্ষার্থীদের সন্তানদের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণের মধ্য দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠানটি শেষ হয়।-প্রেস বিজ্ঞপ্তি