বাগানের ৩০০ আমগাছ কর্তন

দিনাজপুর অফিস ও বিরামপুর সংবাদদাতা

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতির বাগানের বিভিন্ন প্রজাতির ৩০০ আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার পলিরামদেবপুর এলাকায় এই ঘটনা ঘটে। এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি মো.শাহিনুর রহমান সবুজ নবাবগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছেন।

বাগান মালিক নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান সবুজ জানান, পাঁচ একর জায়গা নিয়ে তার আম বাগান। বাগানে চারশ বিভিন্ন প্রজাতির আম গাছ ছিল। কে বা কারা রাতের আঁধারে তিনশ বিভিন্ন প্রকার ফলদ আম গাছ কেটে ফেলে। তিনি বলেন, এর আগেও ঐ বাগানের সাত শতাধিক আম গাছসহ বিভিন্ন প্রকার ফলদ গাছ দুর্বৃত্তরা কেটে ফেলে।

নবাবগঞ্জ থানার (ওসি) সুব্রত কুমার সরকার জানান, গাছ কাটার বিষয়ে এখনো কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।