কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে স্পিডবোট ডুবি শিশু নিখোঁজ

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

বৈরী আবহাওয়ার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে একটি স্পিডবোট পদ্মার ঢেউয়ের ধাক্কায় লৌহজং টার্নিং পয়েন্টে ১৬ জন যাত্রী নিয়ে উলটে যায়। এ ঘটনায় অন্যান্য যাত্রীদের উদ্ধার করতে সক্ষম হলেও দীন ইসলাম রনি নামে আট বছরের এক শিশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের আইসি পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৮টা ৪৫ মিনিটে। স্পিডবোটটি শিমুলিয়া ঘাট থেকে ১৬ জন যাত্রী নিয়ে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশে আসছিল। বুধবার পর্যন্ত শিশুটি নিখোঁজ ছিল।