ভারতের স্বাধীনতা দিবসে বীরচক্র সম্মাননা পাচ্ছেন দেশটির বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। আজ বৃহস্পতিবার এই সম্মাননা প্রদান করা হবে। এদিন আরো পুরস্কৃত হবেন মিরাজ-২০০০ বিমান থেকে বালাকোটের জঙ্গি ঘাঁটিতে বোমাবর্ষণ করে আসা ২১ বিমানসেনাও। খবর আনন্দবাজার পত্রিকার
গত ২৭ ফেব্রুয়ারি ভারতে আক্রমণ করতে আসা একটি এফ-১৬ জঙ্গি বিমানের পিছু ধাওয়া করেন অভিনন্দন বর্তমান। সীমানালঙ্ঘন করে ঢুকে পড়েন পাক উপত্যকায়। এর পরে আহত অবস্থায় পাক সেনার হাতে বন্দি হন তিনি। দেশে ফিরে বীরের মর্যাদা পান তিনি। যুদ্ধক্ষেত্রে বীরত্ব প্রদর্শনের জন্যে সেনাবাহিনীর তৃতীয় সর্বোচ্চ পুরস্কার বীরচক্র। পরমবীর চক্র, মহাবীর চক্রের পরেই আসে এই সম্মান।