কাশ্মীর নিয়ে মোদির পদক্ষেপ অসাংবিধানিক ——— প্রিয়াঙ্কা গান্ধী

 

ভারতের জম্মু-কাশ্মীর নিয়ে মোদি সরকারের সাম্প্রতিক পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।  তিনি বলেছেন, অসাংবিধানিক পথে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করেছে কেন্দ্রীয় সরকার।

সম্প্র্রতি ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার।

উত্তরপ্রদেশের সোনভদ্র সফরে গিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘ভারতের কাশ্মীরে যখন ৩৭০ অনুচ্ছেদ বহাল করা হয়েছিল, তখন বেশ কিছু নিয়মও তৈরি হয়েছিল। সে নিয়মগুলো না মেনেই কেন্দ্রের মোদি সরকার তা খারিজ করার কথা ঘোষণা করেন। কারো কোনো মতামতই নেয়নি বিজেপি সরকার।’