যুক্তরাজ্যের ৩৩ লাখ মুসলিমকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, যুক্তরাজ্যের সাফল্যে ব্রিটিশ মুসলিমদের অনেক অবদান রয়েছে। জনসন বলেন, ‘ব্যবসা থেকে শুরু করে, আমাদের সরকারি খাত, সংস্কৃতি ও গণমাধ্যম, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ইংল্যান্ডের বিশ্বজয়ী ক্রিকেট দল সবখানেই মুসলিমদের অবদান রয়েছে।
ব্রিটিশ চ্যান্সেলর সাজিদ জাভিদকে উল্লেখ করে তিনি বলেন, সরকারের শীর্ষ পর্যায়েও মুসলিমরা অবদান রেখে চলেছেন। প্রধানমন্ত্রী বলেন, শুধু ঈদ নয়, পুরো বছরজুড়েই দুর্দশাগ্রস্তদের পাশে মুসলিমরা দাঁড়ান, দারুণ সৌজন্যবোধ দেখান।