গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে ঈদগাহ মাঠে ৫০ টাকা হারে উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত আলেক চাঁদকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন। সংঘর্ষের ঘটনায় গাংনী থানায় মামলা হয়েছে। কামরুল ইসলাম (৩৫) নামের একজনকে আটক করা হয়েছে। এ সময় আরো চার জন আহত হয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে, সাহারবাটি উত্তর পাড়া ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করার সময় ঈদগাহ কমিটি নির্ধারিত ৫০ টাকার স্থলে ২০ টাকা দেওয়া নিয়ে কথাকাটাকাটি হয়। পরে এর জের ধরে বেলা আড়াইটার দিকে পাড়ার দোয়াত আলীর চায়ের দোকানে পুনরায় মৃত মকবুল হোসেনের ছেলে রুহুলের সঙ্গে আলেকের উত্তপ্ত বাক্য বিনিময় ও হাতাহাতি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়