খাতেমুন্নেছা খানম
শহীদমাতা খাতেমুন্নেছা খানমের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে আজ গাজীপুরের কালীগঞ্জের বেরুয়ায় মরহুমার ছেলে আজম খানের বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া কালীগঞ্জের এতিমখানায় এতিমদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছে মরহুমার পরিবার। মরহুমার এক ছেলে বিমানবাহিনীর সার্জেন্ট সামছুল করিম খান সিরাজ, এক ছেলে খান মোহাম্মাদ সগীর স্বাধীনতাযুদ্ধে পাকিস্তানি বাহিনীর নির্মম অত্যাচারে শহীদ হন। উল্লেখ্য যে, খাতেমুন্নেছা খানম বাধ্যক্যজনিত কারণে ১৯৯৫ সালের ১৫ আগস্ট ঢাকার গ্রীনরোডস্থ বাসায় ইন্তেকাল করেন।