সিরাজগঞ্জে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকবিরোধী সমাবেশ গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত সমাবেশে জেলার ৪৪৫০টি মসজিদ ও সকল কওমি মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার আবু ইউসুফ, সিরাজগঞ্জ ইসলামিক ফাইন্ডেশনের ডিডি বজলুর করিম, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ডঃ আব্দুল মমিন সিরাজী, বিশিষ্ট আইনজীবী বিমল কুমার দাস, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ। এর আগে জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তীর সভাপতিত্বে কোরআন ও হাদিসের আলোকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সকলের ভূমিকা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন তাড়াশ জামে মসজিদের ইমাম মাওলানা আনিসুর রহমান, সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওঃ আবু বক্কার সিদ্দিক প্রমুখ।