আইন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ

বাংলাদেশের অনেক জেলায় কোর্টে ১০ থেকে ১৫ বছর ধরে পাবলিক প্রসিকিউটর হিসেবে কর্মরত। যোগ্যতার বিচার না করে পিপি নিয়োগ দেওয়ায় সরকারবাদী মামলায় অসংখ্য সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। একমাত্র ঢাকা শহর, ঢাকা জেলা ছাড়া দেশের প্রতিটি জেলায় পিপিদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। টানা দীর্ঘদিন ধরে একই পদে থাকার কারণে তারা বাদিপক্ষকে সহযোগিতা করেন না। একশ্রেণির পিপির কারণে কোর্টে বাদিপক্ষ ভয়ে ভয়ে থাকে, মামলার ক্ষয়ক্ষতির আশঙ্কায় মুখ বন্ধ রাখে। এ বিষয়ে সরেজমিন তদন্ত করে জনস্বার্থে অবিলম্বে যোগ্যতার ভিত্তিতে নতুন পিপি নিয়োগ দেওয়ার জন্য আইন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

হামিদুর রহমান

সবুজ বিতান, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, খুলনা