শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। সেখানকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে এই প্রবীণ অভিনেতার চিকিত্সা চলছে বলে জানিয়েছেন ডাক্তাররা। গতকাল বুধবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চার জন চিকিত্সকের একটি বিশেষ দল তাকে পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে। বেশ কিছুদিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এরসঙ্গে বার্ধক্যজনিত সমস্যার কারণেও আরো অসুস্থ হয়ে পড়েন তিনি।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে সোডিয়াম-পটাসিয়ামের পরিমাণও সঠিক নেই বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। তবে আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল। ৮৪ বছরের এই অভিনেতার অসুস্থতায় উদ্বিগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের শিল্পীসমাজ।