জগন্নাথপুরে সৈয়দপুর বাজারে অভিযান চালিয়ে বুধবার অস্ত্র ও গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার বাদশা মিয়া বাছা (৩৯) ও সৈয়দ মোজাক্কির আলীকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। একটি পাইপগান ও দুই রাউন্ড গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত ডাকাত সর্দার বাদশা মিয়া বাছা ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের মান উল্লাহর ছেলে, ডাকাত সৈয়দ মোজাক্কির আলী জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর (আগুনকোনা) গ্রামের সৈয়দ চন্দন মিয়ার ছেলে।
তালায় অস্ত্র ও গুলিসহ আটক এক
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, সাতক্ষীরার তালা থানা পুলিশ অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি ও একটি চাইনিজ কুড়ালসহ অনিমেষ মন্ডল (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে। আটক অনিমেষ উপজেলার খেশরা ইউনিয়নের বাতুয়াডাঙ্গা গ্রামের মৃত ললিত মন্ডলের ছেলে। গতকাল বৃহস্পতিবার ভোর রাত সাড়ে তিনটার দিকে পুলিশ অনিমেষকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।