মধুপুরে স্ত্রীকে গলা কেটে হত্যা স্বামীসহ গ্রেফতার দুই

বুধবার রাতে মধুপুরের বোয়ালী গ্রামে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহতের নাম নার্গিস আক্তার। পুলিশ স্বামী হারুন ও সহযোগি সোহেলকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে। এদিকে গ্রেফতারকৃতরা পুলিশের কাছে স্বীকারুক্তিমূলক জবাবনবন্দি দিয়েছে।

পুলিশ জানায়, দুই সন্তানের জনক হারুনের সঙ্গে স্ত্রী নার্গিস আক্তারের দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এ থেকে নিস্তার পেতে বন্ধু সোহেল রানার সহযোগিতা চায় হারুন। এরপর গলা কেটে হত্যা করে।

অতিরিক্ত পুলিশ সুপার (মধুপুর সার্কেল) কামরান হোসেন জানান, ঘাতকরা খুনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বংশাই নদী থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত ধারালো চাকু ও রক্তাক্ত জামা-কাপড় উদ্ধার করা হয়েছে।