স্পেনের গোল শোধ করেই বিরতিতে গেলো বেলজিয়াম 

বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নেমেছে স্পেন। ম্যাচের ৩০ মিনিটেই লিড নেয় স্প্যানিশরা। তবে কিছু পরেই সেই গোল শোধ করে বেলজিয়াম। এতে ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে গেছে দুই দল। 

ম্যাচের শুরু থেকে আক্রমণ ও বল দখলে এগিয়ে ছিল স্পেন। তবে একাধিবার আক্রমণ করে গোলের দেখা পাচ্ছিলো না স্প্যানিশরা। অবশেষে ম্যাচের ৩০ মিনিটে গোলের দেখা পায় স্পেন। 

দারুণ এক আক্রমণে প্রথম দানি ওলমোর প্রচেষ্টা ঠেকিয়ে দেন বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়া। তবে ফিরতি শটে বল জালে জড়ান ফাবিয়ান রুইজ। এরপর ৩৬ মিনিটে বক্সের কাছাকাছি জায়গায় ফ্রি–কিক পায় স্পেন। কিন্তু ইয়ামালের জোরাল শট সহজেই ঠেকিয়ে দেন কোর্তোয়া। 

এরপর ৪১ মিনিটে সমতায় ফেরে বেলজিয়াম। টিমোথি কাস্তানিয়ে দারুণ এক ক্রস থেকে অসাধারণ হেডে বল জালে জড়ান চার্লস ডি কেটেলারা।