দেশের বিভিন্ন অংশের বর্তমান বন্যা পরিস্থিতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।
শনিবার (১১ জুলাই) রাতে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাত ৮টার দিকে শুরু হওয়া বৈঠক চলে রাত ৯টা ৫০ মিনিট পর্যন্ত। বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, চলমান বন্যা এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমান অংশ নেন।
এর আগে সর্বশেষ গত ১৭ মে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।