আজ
চ্যানেল:
মাছরাঙা টিভি
সময় :রাত ১১টা ৩০ মিনিট
আজ রাত ১১টা ৩০ মিনিটে মাছরাঙা টিভিতে প্রচার হবে নাটক ‘ফান্দে পড়িয়া বগা কান্দে’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ, সালহা নাদিয়া প্রমুখ।
তৌসিফ একটার পর একটা প্রেম করে বেড়ায়। কোনো প্রেম বেশিদিন টিকিয়ে রাখে না। কিছুদিন পরপর প্রেমিকা পাল্টায়। নতুন প্রেমিকা নাদিয়া পুরান ঢাকার মেয়ে। ঢাকাইয়া ভাষায় কথা বলে। পার্কে দেখা করতে আসার সময় তৌসিফের জন্য বাসা থেকে নিজের হাতের তৈরি খাবার নিয়ে আসে। প্রতিবারই এই কাজটা করে সে। কিছুদিন যাওয়ার পর তৌসিফ তাকে বোঝানোর চেষ্টা করে তাদের সম্পর্কটা আর বেশিদূর নেওয়া ঠিক হবে না। নাদিয়া যেন তাকে নিয়ে আর না ভাবে। কিন্তু নাদিয়া বিষয়টিকে গুরুত্ব দেয় না। তৌসিফকে ভীষণ ভালোবেসে ফেলেছে সে। নাদিয়াকে এড়ানোর জন্য তৌসিফ তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিতে চায়। নাদিয়া বারবার ফোন দেয়, সে ফোন ধরে না। একবার ফোন ধরার পর নাদিয়া অনেক অনুরোধ করে তার সঙ্গে একটু দেখা করার জন্য। দেখা করতে গেলে নাদিয়া জানায় তৌসিফকে ছাড়া সে থাকতে পারবে না। কিন্তু তৌসিফ তাকে এড়িয়ে চলে আসার চেষ্টা করে। হঠাত্ নাদিয়ার বাবা সামনে এসে পড়লে নাদিয়া তৌসিফকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে। কী হয়েছে জানতে চাইলে নাদিয়া বলে তৌসিফ তাকে ৩ মাসের গর্ভবতী করে এখন ছেড়ে দিতে চায়। এটা শুনে ক্ষুব্ধ নাদিয়ার বাবা ও ভাই তাদের সাঙ্গ-পাঙ্গসহ তৌসিফকে আটক করে এবং সেদিনই তাদের বিয়ে দিয়ে দেয়। তৌসিফ কোনোভাবেই বিষয়টি মানতে পারে না। সে নানা চেষ্টা করে সেখান থেকে বেরিয়ে আসার জন্য, কিন্তু পারে না। এমন গল্পে এগিয়ে যাবে টেলিফিল্মটি।