বেপরোয়া মোটরসাইকেল

সড়ক-মহাসড়কে পথচারীদের মহা আতঙ্কের নাম মোটরসাইকেল। রাস্তায় একটু ভিড় জমলেই মোটরসাইকেল উঠে যাচ্ছে ফুটপাতে। বিপাকে পড়ছে ফুটপাতে চলাচলকারী মানুষগুলো। ছুটির দিন অথবা বিশেষ দিনগুলোতে আরো বেশি বেপরোয়া হয়ে ওঠে মোটরসাইকেল-চালক। মহাসড়কগুলোতে প্রতিযোগিতা করে চলতে থাকে বাইকগুলো। আর অসাবধানতার কারণে বেড়েই চলেছে মোটরসাইকেল দুর্ঘটনা। কর্তৃপক্ষীয় তদারকির মাধ্যমে বেপরোয়া চালকদের নজরদারিতে আনা একান্ত প্রয়োজন। নাম্বারবিহীন গাড়ি মহাসড়কে চলতে না দেওয়া। ড্রাইভিং লাইসেন্স বিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। নিয়মিত মোবাইল কোর্ট বসিয়ে জরিমানার ব্যবস্থা করা। সড়ক-মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে মোটরবাইকের দিকে নজর না দিয়ে উপায় নেই। সাবধানতাই পারে আমাদের যাত্রাপথ নিরাপদ রাখতে।

জাহিদুল ইসলাম

শ্রীপুর, গাজীপুর