জানুয়ারিতে খেলোয়াড় দলবদল করে ফেব্রুয়ারিতে দ্বিতীয় বিভাগ লিগ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বিকালে দ্বিতীয় বিভাগের ক্লাবগুলো বাফুফের সঙ্গে বৈঠক করে। সেখানে ক্লাব কর্মকর্তারা বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনের কাছে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তিনিও জানিয়েছেন সমস্যা দূর করার সবরকম চেষ্টা করবেন। ক্লাবগুলোর জন্য অনুদানও দেওয়া হয়েছে বাফুফে হতে। ২০১৬ সালে শেষবার দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ হয়েছিল। যদিও জুনিয়র ডিভিশনের খেলাগুলো নিয়মিত আয়োজনের জন্য বাফুফের অধীনে ঢাকা মহানগরী ফুটবল ক্লাব কমিটি রয়েছে।