চন্দনাইশের পাহাড়ে পাহাড়ে মাল্টার আবাদ

চন্দনাইশ উপজেলার পাহাড়ে পাহাড়ে মাল্টার চাষাবাদ করেছেন বাগান-মালিকরা। গাছে গাছে ঝুলছে মাল্টা। অনেকেই মাল্টার বাগান করে অর্থনৈতিক উন্নয়নের সফলতা দেখছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর ৪১ নম্বর লট এলাহাবাদ পাহাড়ে মাল্টা বাগান। গাছে প্রচুর মাল্টা। হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদস্থ মাল্টার বাগান মালিক তারেক মো. হাবিবুর রহমান ১৫০ টাকা করে মোট ৪০০ চারা খরিদ ক্রে ১৬০ শতক জমিতে মাল্টা চারা রোপণ করেন। এ রকম অনেকেই পাহাড়ে পাহাড়ে মাল্টা চাষ করেছেন।

চন্দনাইশ উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানি সরকার বলেন, মাল্টার চাষাবাদ অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি। এ উপজেলার মাটি দো-আঁশ হওয়ায় মাল্টা ছাড়াও যে কোনো কিছুর উত্পাদনের অপার সম্ভাবনা রয়েছে।