নোয়াখালীতে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছায় রক্তদান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে  গত বুধবার সকালে রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী জেলা ইউনিটের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেডক্রিসেন্ট সোসাইটির জাতীয় ব্যবস্থাপনা বোর্ড সদস্য ও জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিহাবউদ্দিন শাহিন। এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিট কর্মকর্তা এম এ করিম ও যুব রেড ক্রিসেন্টের প্রধান আবদুল আজিজ পুলকসহ রক্তদাতা যুব সদস্যরা উপস্থিত ছিলেন। এতে যুব রেড ক্রিসেন্টের ২০ জন স্বেচ্ছাসেবক  রক্তদান করেন। সংগৃহীত এ রক্ত নোয়াখালী জেনারেল হাসপাতাল ও নোয়াখালী প্রাইভেট হাসপাতালে চিকিত্সাধীন রোগীদের মাঝে বিনা মূল্যে বিতরণের জন্য কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে  বলে আয়োজকরা জানান।