ঘাটাইল উপজেলার সাগরদীঘিতে বরযাত্রীর বাস উলটে শিশুসহ ২০ জন আহত হয়েছে। বুধবার রাত ৯টার দিকে ঘাটাইল-সাগরদীঘি সড়কের ভূঁইয়াবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, সখীপুর উপজেলা থেকে বাসটি ৫০ জন বরযাত্রী নিয়ে ঘাটাইল উপজেলার সাগরদীঘি আসে। বিয়ে অনুষ্ঠান শেষ করে বর-কনে নিয়ে সখীপুর ফিরছিল বাসটি। সাগরদীঘির ভূইয়াবাড়ি নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উলটে যায়। বাসটির চালক মো. ইব্রাহীম জানান, ঘাটাইল-সাগরদীঘি রাস্তাটি খানা-খন্দে ভরা। দুর্ঘটনায় আহতদের সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।