হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

হাজীগঞ্জে বৃহস্পতিবার সকালে পুকুরে ডুবে আবির হোসেন নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। পৌরসভাধীন ৮ নম্বর ওয়ার্ড টোরাগড় দক্ষিণপাড়া সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আবির ঐ বাড়ির নাসিরউদ্দিনের ছেলে।

জানা গেছে, এদিন সকালে পরিবারের অগোচরে পুকুরের পানিতে ডুবে যায় শিশু আবির। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ারুল আজিম বলেন, হাসপাতালে আনার আগে শিশুটির মৃত্যু হয়েছে।