ফ্রেন্ডস সোস্যাল ওয়েলফেয়ারের ১৩ সদস্যের বক্সিং কমিটি

 

জাহাঙ্গীর আলম প্রধানকে সভাপতি ও  আজলামুর রহমান বাবুকে সাধারণ সম্পাদক করে ফ্রেন্ডস সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের বক্সিং প্রতিযোগিতায় অংশ নিতে ১৩ সদস্যের বক্সিং পরিচালনা কমিটি গঠন করেছে। এই কমিটি ২০২১ সাল পর্যন্ত কাজ করবে।

কমিটির অন্যরা হলেন- সহসভাপতি মোঃ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হুসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, কোষাধ্যাক্ষ মোঃ সালাহ উদ্দিন এবং সদস্য মোঃ মাসুদুর রহমান, মোঃ হেলাল উদ্দীন, মোঃ মনির হোসেন, মোঃ আব্দুর রহিম, শাহিন আহমেদ, মোঃ আলাউল হক মিলন ও ইউসুফ বিন জলিল।

-খবর বিজ্ঞপ্তির।