পর্যটকদের পদচারণায় মুখরিত কুয়াকাটা

বৈরী আবহাওয়ার মধ্যেও  ঈদুল আজহার ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সূর্যোদয় আর সূর্যাস্তের বেলাভূমি সমুদ্র সৈকত কুয়াকাটা। যেখানে দাঁড়িয়ে সূর্যোদয় সূর্যাস্তের অপরূপ দৃশ্য উপভোগ করা যাবে, দূর দিগন্তে দেখা যাবে নীল আকাশ আর সাগরের অপূর্ব মিলনদৃশ্য, সৈকতে সমুদ্রের ঢেউয়ের আছড়ে পড়ার প্রচণ্ড শব্দে মন হবে উথাল পাথাল, চঞ্চল সাদা গাংচিলের ওড়াউড়ি চোখে ধরাবে নেশা। মাছ শিকারের জন্য সাহসী জেলেদের ট্রলারে, নৌকায় করে গভীর সমুদ্রে ছুটে যাওয়ার দৃশ্য দেখে পর্যটকের মনেও জেগে ওঠে জীবনযুদ্ধে লড়াই করার প্রত্যয়।

প্রতিকূল আবহাওয়াতেও ঈদুল আজহার আনন্দ উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার দর্শনার্থী পরিবার পরিজন নিয়ে এসেছেন কুয়াকাটা সমুদ্র সৈকতে।