বাউবিতে জাতীয় শোক দিবস পালিত

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন ও ট্রেজারার অধ্যাপক ড. আশফাক হোসেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীগণ শোকের কালোব্যাজ ধারণ করে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

সকালে গাজীপুর মূল ক্যাম্পাসে স্বাধীনতা চিরন্তন স্মারক ভাস্কর্যে উপাচার্যের পক্ষে রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, বিশ্ববিদ্যালয় মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সকল আঞ্চলিক ও উপআঞ্চলিক কেন্দ্রেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।—প্রেস বিজ্ঞপ্তি