থাইল্যান্ডের পিসুনতুলকে নারিসুয়ান বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়, অর্থনীতি ও যোগাযোগ অনুষদের উদ্যোগে গত ২৯ ও ৩০ নভেম্বর দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন হার্ভার্ড ইউনির্ভাসিটির অর্থনীতির অধ্যাপক ড. জেমস ই ওয়ারস। এতে ঢাকা স্কুল অব ইকোনমিক্সের প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী ‘উদ্ভাবনী উদ্যোক্তা তৈরির জন্য কমিউনিটি ব্যাংকিং কিংবা এনজিও’র বিকল্প ব্যবস্থাপনায় উন্নয়নশীল অর্থনীতিতে বিএনএফ এর ভূমিকা : প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক প্রবন্ধের জন্য অ্যাকাউন্টিং ও ফিন্যান্স ট্র্যাকে শ্রেষ্ঠ প্রবন্ধের পুরস্কার পান। -প্রেস বিজ্ঞপ্তি