ক্যাপসন নিউজ

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ১৩০তম শাখা গতকাল উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এ.কে.এম. সাহিদ রেজা। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক মোশাররফ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান উপস্থিত ছিলেন

০০০

কর্মসংস্থান ব্যাংকের শেয়ার হোল্ডারদের সঙ্গে মত বিনিময় সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন উদ্বোধনী বক্তব্য রাখেন। সভায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান পরীক্ষিত্ দত্ত চৌধুরী উপস্থিত ছিলেন

০০০

জিএসপি ইনভেস্টমেন্টস লিমিটেডের বিনিয়োগকারীদের সচেতনতামূলক অনুষ্ঠান সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক মইন ইউ. হায়দার। এছাড়া কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর আর. চৌধুরী, ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আব্দুল আউয়াল প্রমুখ

০০০০

সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ‘গ্রে ডেটা সায়েন্স’এর কার্যক্রম শুরু করলো গ্রে এডভার্টাইজিং বাংলাদেশ লিমিটেড। রাজধানীর একটি রেস্টুরেন্টে কার্যক্রমটির উদ্বোধন করেন গ্রে এডভার্টাইজিং বাংলাদেশ লিমিটেড এর কান্ট্রি হেড এবং ম্যানেজিং পার্টনার গাউসুল আলম শাওন, এপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, গ্রে এশিয়া প্যাসিফিক, মধ্যপ্রাচ্য এবং গ্রে আফ্রিকার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী নির্ভীক সিং এবং এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী