যথাযথ মর্যাদায় নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে জাতীয় শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ, বাংলাদেশ কনস্যুলেটসহ বিভিন্ন সংগঠন। দিবসটি উপলক্ষে বুধবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধুসহ সকল শহীদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। এর আগে সকালে ডা. ফেরদৌস খন্দকারের সহযোগিতায় নিউইয়র্ক সিটির এলমহার্স্ট হাসপাতালে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন মাহবুবুর রহমান, সামসুদ্দিন আজাদ, ডা. মাসুদুল হাসান, জয়নাল আবেদিন, মহিউদ্দীন দেওয়ান, আব্দুল হাছিব মামুন, হাজী এনাম, সাখাওয়াত বিশ্বাস, মুজাহিদ ইসলাম, আবুল মনসুর খান, কাজী কয়েস, সামসুল আবেদিন, শাহীন আজমল, ইমদাদ চৌধুরী, আলী হোসেন গজনবী, শাহানারা রহমান, নুরুল আমিন বাবু, ওয়ালি হোসেন, সাইকুল ইসলাম, দুরুদ মিয়া রনেল, জেড এ জয়, জাহাঙ্গীর এইচ মিয়া, জাহিদ হাসান, আলামিন আকন্দ, হুমায়ূন চৌধুরী, নান্টু মিয়া প্রমুখ।
আরো পড়ুন: অবসর নিয়ে মাশরাফির সঙ্গে আলোচনা করবে বিসিবি
বক্তারা শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
জাতীয় শোক দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি, চিত্র প্রদর্শনী, নতুনদের বঙ্গবন্ধুকে নিয়ে নতুন প্রজন্মের ভাবনাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশাত্মবোধক গান পরিবশেন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রবীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান।
জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র্যালি করে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ ও যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি গাজী মেসবাহুল হাসান সাচ্চু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নূরুজ্জামান সরদার ও সাধারণ সম্পাদক সুবল দেবনাথ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা আব্দুর রহিম বাদশা, সাখাওয়াত বিশ্বাস, দুরুদ মিয়া রনেল, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন, সহ-সভাপতি হোসেন সোহেল রানা, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ প্রমুখ। ১৫ আগস্টে নিহদের স্মরণে শোক র্যালিতে মোমবাতি প্রজ্বলন করা হয়।
এদিকে স্থানীয় সময় বৃহস্পতিবার জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী পালন করেছে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট। এ উপলক্ষে কনুস্যলেট ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা কনস্যুলেটের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয়।
সাদিয়া ফয়জুননেসা জাতির পিতার বর্ণাঢ্য জীবন সম্পর্কে আলোচনা করেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
আলোচনা পর্বে অংশগ্রহণ করেন কাউন্সেলর আয়েশা হক, কাউন্সিলর ও দূতালয় প্রধান চৌধুরী সুলতানা পারভীন, প্রথম সচিব মো. শামীম হোসেন এবং কনস্যুলার সহকারী মো. আকিব হাসান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরিবারের অন্যান্য শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ও দেশের অব্যাহত সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন প্রথম সচিব মো. শামীম হোসেন। শোক দিবসের প্রথম পর্বটি পরিচালনা করেন কাউন্সিলর ও দূতালয় প্রধান চৌধুরী সুলতানা পারভীন।
ইত্তেফাক/বিএএফ