বাংলাদেশ চা বোর্ডের বোর্ড সভা অনুষ্ঠিত

বাংলাদেশ চা বোর্ডের ৮৬তম বোর্ড সভা বুধবার নগরীর বায়েজিদে চা বোর্ডের প্রধান কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান, পিএসসি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ চা বোর্ডের সদস্য  মো. গোলাম মাওলা, সদস্য (অর্থ ও বাণিজ্য) মোহাম্মদ ইরফান শরীফ, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ জাফরুল ইসলাম আজিজি, বাংলাদেশ টি এসোসিয়েশনের চেয়ারম্যান আরদাশির কবীর প্রমুখ।