নেফ্রোলজি বিষয়ক উচ্চ শিক্ষার টেকস্টবুক প্রকাশনা অনুষ্ঠান

নেফ্রোলজি বিষয়ক উচ্চশিক্ষার টেকস্টবুক প্রিন্সিপলস অ্যান্ড প্র্যাকটিস অব নেফ্রোলজি-এর প্রকাশনা উত্সব সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটি (বিএসএমএমইউ) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিএসএমএমইউর নেফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ মোহাম্মদ নজরুল ইসলাম বইটির লেখক। বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক হারুন উর রশীদ আনুষ্ঠানিকভাবে বইটির প্রকাশনা মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে বি, এস, এম, এম, ইউর প্রো-ভাইস চ্যান্সেলর ডা. রফিকুল আলম, প্রফেসর শাহানা আখতার রহমান, প্রফেসর শহিদুল্লাহ সিকদারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকগণ বইটির প্রকাশনায় সন্তোষ প্রকাশ এবং লেখকের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্যে বইয়ের লেখক প্রফেসর নজরুল ইসলাম বলেন, বিদেশি বই-এর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের গবেষণা ও অভিজ্ঞতার আলোকে রচিত পুস্তক চিকিত্সা শাস্ত্রে উচ্চ স্নাতকোত্তর পড়াশোনার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে আমার বিশ্বাস। -প্রেস বিজ্ঞপ্তি