ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাস্টভাঙ্গা গ্রামে একটি জঙ্গল থেকে এক সদ্য বিবাহিতা কিশোরী গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আয়েশা বেগম মিম ( ১৮ )। শুক্রবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। ঘটনার পর স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।
কালীগঞ্জ থানার ওসি আনিচুর রহমান জানান, কাস্টভাঙ্গা গ্রামের ইদ্রিস আলির মেয়ে অয়েশা বেগম মিমের সঙ্গে পাশের রঘুনাথপুর গ্রামের হাশেম মন্ডলের ছেলে একলাস উদ্দিনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ঈদ উল ফিতরের ২ দিন আগে বাড়ির লোকদের অমতে একলাস উদ্দিন আয়েশাকে বিয়ে করে। আয়েশা বাবার বাড়িতে থাকতো।
বৃহষ্পতিবার বিকালে একলাস শ্বশুর বাড়িতে আসে। তিনি আয়েশাকে বলেন, বাড়ির কেউ এ বিয়ে মেনে নিচ্ছে না। চল আমরা ঢাকা চলে যায়। আয়েশার বাবাও এতে রাজি হন। তারপর তারা একসঙ্গে বাড়ি থেকে বের হন।
এরপর শুক্রবার দুপুরের দিকে জঙ্গলের মধ্যে এ্ক যুবতীর গলাকাটা লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আরও পড়ুন: খালেদা জিয়া বাংলাদেশকে মিনি পাকিস্তান বানিয়েছিলো: আইনমন্ত্রী
এ ঘটনার পর একলাস ও তার পরিবারের লোকজন পালিয়ে গেছে বলে ওসি আরো জানান।
ইত্তেফাক/নূহু