গণিত মডেল
দিলীপ কুমার রায় , সহকারী শিক্ষক
তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা , তোমরা যারা ২০১৯ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষা দিবে তাদের প্রস্তুতির জন্য গণিতের সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করছি । পরীক্ষার প্রস্তুতির জন্য এগুলো ভালোভাবে অনুশীলন করবে ।
সময়- ২ ঘণ্টা ৩০ মিনিট
১। নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও ১ ´ ২০ = ২০
১। ৪ টি কলমের মুল্য ৮০ টাকা হলে ১০টি কলমের মুল্য কত ?
২। পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি কত ?
৩। এক ব্যাক্তির দৈনিক আয় ২২৫ টাকা হলে ,তার বার্ষিক আয় কত ?
৪। চার অংকের কোন ক্ষুদ্রতম সংখ্যা ১০০ ´ ৯৯ এর সমান হবে ?
৫। নি:শ্বেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক নির্ণয়ের সুত্রটি লিখ ?
৬। ভাগফল কখন ০ ( শূন্য ) হয় ?
৭। ১ ডজন ডিমের দাম ৯৬ টাকা হলে একটি ডিমের দাম কত ?
৮। ৯২৬০০ ¸১০০ = কত ?
৯। ভাজ্য = ৩৭৫ , ভাজক = ২৫ হলে , ভাগফল = কোনটি ?
১০। ৭,৫,২,০,৯,১ প্রত্যেকটি অংক একবার
ব্যবহার করে ছয় অংকের ক্ষুদ্রতম সংখ্যা লিখ ।
১১। ৮ ¸ এর ৬ ´৫ = ?
১২। ( ক ¸ ৫ ) ´৪ = ২৮ হলে ‘ ক’ এর মান কত ?
১৩। ৫ ´ ১৫ ¸ ৩ এর সরল মান কত ?
১৪। ১৪ , ২১ , ১৮ এর ল সা গু নির্ণয় কর ।
১৫। ৫ম শ্রেণির ৭ জন শিক্ষার্থীর মোট বয়স ৮৪ বছর এদের মধ্যে প্রথম তিনজনের বয়সের গড় ১১ বছর ও শেষের তিনজনের বয়সের গড় ১২ বছর হলে চতুর্থ শিক্ষার্থীর বয়স কত?
১৬। ২০ থেকে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি ও কী কী ?
১৭। একটি ত্রিভুজের ক্ষেত্রফল ১২ বর্গ সেমিও উচ্চতা ৪ সেমি হলে ত্রিভুজটির ভূমি কত সেমি ?
১৮। অবিন্যস্ত উপাত্ত বলতে কী বোঝ ?
১৯। কম্পিউটারের মুল চারটি অংশের নাম লিখ ?
২০। ১৮ , ১৩ , ১৭ , ১৪ , ১৭ , ১৬ , ১৩ ,১২ এর গড় কত ?
২। চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা ( নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ) ১´৮ = ৮
(ক) গত বছর একটি গ্রামে ৩৯৫৭ জন লোক ছিল এই বছর আরো ২৮০ জন লোক ঐ গ্রামে আসলেন এবং ৩৩৫ জন লোক ঐ গ্রাম থেকে চলে গেলেন । গ্রামটিতে বর্তমানে লোক সংখ্যা কত ?
(খ) ২ টি গরু ও ২ টি খাসির মূল্য একত্রে ৭৫০০০ টাকা । একটি খাসির মুল্য ৭৫০০ টাকা হলে একটি গরুর মূল্য দিয়ে কয়টি খাসি ক্রয় করা যাবে ?
৩। লসাগু ও গসাগু সম্পর্কিত সমস্যা ( যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে ) ৮
(ক) তিনটি ঘণ্টা একত্রে বেজে ৯ , ১২ ও ১৫ মিনিট পরপর বাজতে লাগল , আবার কতক্ষণ পর ঘণ্টাগুলো একত্রে বাজবে ?
(খ) ১০০ টি আম ও ১৮০ টি লিচু কিছু সংখ্যক বালক -বালিকার মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হলো, প্রত্যেক বালক-বালিকা কয়টি করে আম ও লিচু পাবে ?
৪। সাধারণ ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা ( যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে ) ৮
(ক) চৌধুরী সাহেবের নিকট ৭২০০০ টাকা ছিল ।
তিনি তার টাকার অংশ মেয়েকে দিলেন , অংশ
দুই ছেলেকে দিলেন । তার নিকট আর কত টাকা অবশিষ্ট থাকল ?
(খ) আরিফ ১ লিটার ও আবিদ লিটার দুধ ক্রয়
করল , কে বেশী পরিমাণ দুধ ক্রয় করল ?
৫। গড় সম্পর্কিত সমস্যা ( যেকোনোএকটি প্রশ্নের উত্তর দিতে হবে ) ৮
(ক) ৫ম শ্রেণীর ৭জন শিক্ষার্থীর মোট বয়স ৮৪ বছর এদের মধ্যে প্রথম তিন জনের বয়সের গড় ১১ বছর ও শেষের তিনজনের বয়সের গড় ১২ বছর হলে চতুর্থ শিক্ষার্থীর বয়স কত?
(খ) রাজু সাজু অপেক্ষা ১০ বছরের বড় , সাজুর বয়স ৮ বছর হলে তাদের গড় বয়স কত ?
৬। দশমিক ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা ( যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে ) ৮
(ক) একটি গাড়ী ২.৫ ঘণ্টায় ১১৪.৫ কি:মি যায় । গাড়ীটি এক ঘণ্টায় কত কি:মি যায় ?
(খ) ১২ টি ডিমের ওজন একত্রে ৪.১৪ কেজি হলে , প্রতিটি ডিমের ওজন কত ?
৭। শতকরা সম্পর্কিত সমস্যা ( যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে ) ৮
(ক) একটি খাতা ১৫ টাকায় ক্রয় করে ১২ টাকায় বিক্রয় করলে শতকরা কত লোকসান হলো ?
(খ) একটি সংখ্যার ৫০% এর সমান ৬ হলে সংখ্যাটি কত ?
৮। জ্যামিতি সম্পর্কিত সমস্যা ( যেকোনো দুইটির উত্তর দাও ) (৩+৩ ) ´ ২=১২
(ক) বিপ্রতীপ কোণ বলতে কী বোঝ ? চিত্র এঁকে দেখাও ।
(খ) ৬০ ডিগ্রী কোণের পুরক কোণ এঁকে দেখাও ।
(গ) একটি ২.৫ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত এঁকে এর জ্যা,ব্যাস,পরিধি চিহ্নিত করে দেখাও ।
৯। পরিমাপ সম্পর্কিত সমস্যা ( যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে )
(ক) জয় প্রতি ৬০ সেকেন্ডে ৬০ মিটার হাঁটে , সে ১ ঘণ্টায় কত কিলোমিটার হাঁটতে পারবে?
(খ) একটি পাত্রে ২৫০ মিলি কমলার জুস রয়েছে। এরূপ ৪০টি পাত্র কিনলে কত লিটার জুস পাব ?
১০। সময় সম্পর্কিত সমস্যা ( যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে ) ৮
(ক) ১৬০০ এবং ১৭০১ সাল কোন শতাব্দী ছিল ?
(খ) ১০০০০০ মিনিট কে মাস , দিন , ঘণ্টা এবং মিনিটে প্রকাশ কর ?
১১। উপাত্ত বিন্যস্তকরণ ও জনসংখ্যা সম্পর্কিত সমস্যা ( যেকোনো একটি প্রশ্নের উত্তর
দিতে হবে ) ৮
(ক) বিন্যস্ত উপাত্ত কাকে বলে ? তোমার শ্রেণির ১০ জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বরকে বিন্যস্ত কর।
(খ) নিচের উপাত্তগুলির গড় নির্ণয় কর ।
৭৮ , ৬৫ , ৮৭ , ৪৬ , ৫৫ , ৭৯, ৩৮, ৭৬ , ৮২ , ৬০ , ৭০ , ৯২ , ৬৬ , ৪৮, ৬৬ , ৯৩, ৮৩, ৩৭, ৮০, ৪০ ।