চলতি বছরের মার্চ মাস শেষে ব্যাংকে ৫০ কোটি টাকার বেশি জমা আছে এমন গ্রাহকদের সংখ্যা মাত্র ১৫ জন। গেল বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ২২ জন। তবে গত বছরের ডিসেম্বরে এই সংখ্যা ১৩ জনে নেমে এলেও চলতি বছরের মার্চে ২ জন বেড়ে ১৫ জন হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন সূত্রে জানা যায়, তিন মাসের ব্যবধানে কোটিপতি বেড়েছে ২ হাজার ২০৯ জন। এ ছাড়া ব্যাংক অ্যাকাউন্টে ১ কোটি টাকা বা তার বেশি অর্থ জমা আছে এমন গ্রাহকদের অ্যাকাউন্ট সংখ্যা ৪০ হাজার ৬৪৫টি।
এতে দেখা যায়, তিন মাসের ব্যবধানে কোটিপতি বেড়েছে ২ হাজার ২০৯ জন। গেল ডিসেম্বর শেষে এই ধরনের ব্যক্তি একাউন্টের সংখ্যা ছিল ৩৮ হাজার ৪৩৬টি।