বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
সড়ক দুর্ঘটনা রোধে নাটোরের বনপাড়া-হাটিকুমরুল টোল মহাসড়কে নির্দিষ্ট লেনের বাইরে বিধিবহির্ভূত মোটরসাইকেল চলাচল বন্ধে বিশেষ অভিযান শুরু করেছে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ।
বড়াইগ্রাম উপজেলার লাথুরিয়া এলাকায় শুক্রবার সকালে চেকপোস্ট বসিয়ে এ অভিযান শুরু হয়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, বনপাড়া-হাটিকুমরুল টোল মহাসড়কে মোটরসাইকেলসহ স্বল্প গতির হালকা যানবাহন চলাচলের জন্য পৃথক ফিডার রোড বা লেন থাকা সত্ত্বেও অধিকাংশ মোটরসাইকেল মূল মহাসড়কে উঠে আসায় প্রায়ই ঘটছে ছোটো-বড়ো দুর্ঘটনা। গত বুধবার রাতেও মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজছাত্রের মৃত্যু হয়। এ কারণে দুর্ঘটনা রোধে এ অভিযান চালানো হচ্ছে। যানবাহন চলাচলে সতর্কীকরণসহ অর্ধশতাধিক মামলা হয়েছে।