লাঠিতে বাধা লাল সালু। বিক্ষোভ সমাবেশে নানা বয়সের নারী-পুরুষ। সামনে প্রকাণ্ড আকারের একটি ব্যানার। তাতে বকেয়া বেতন প্রদানের দাবি, বেআইনিভাবে কারখানা বন্ধ ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ ও জুলুম নির্যাতন না চালানোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
গতকাল বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এমন করেই প্রতিবাদে সামিল হয় গাজীপুরের নিউ টাউন নিটওয়্যার কোম্পানি লিমিটেডের শ্রমিকরা।