স্পোর্টস ডেস্ক
ব্রায়ান ওয়াটলিংয়ের ব্যাটে ভর করে গল টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে লড়ে যাচ্ছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে টপ অর্ডারের ব্যর্থতার পর উইকেটরক্ষক এই ব্যাটসম্যানের লড়াকু অর্ধশতকে ভর করে লঙ্কানদের চেয়ে ১৭৭ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শেষ করেছে সফরকারীরা।
স্বাগতিক শ্রীলঙ্কা ২২৭ রানে তৃতীয় দিন শুরু করার পর আরো ৪০ রান যোগ করে। অর্ধশতকের দেখা পান নিরোশান ডিকওয়েলা। তিন উইকেট শিকার করেন উইলিয়াম সমারভিল।
সাত উইকেট হারিয়ে ১৯৫ রান তুলে তৃতীয় দিন শেষ করে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার পক্ষে চার উইকেট নেন লাসিথ এম্বুলদেনিয়া। এছাড়াও দনাঞ্জয়া ডি সিলভা দুটি এবং আকিলা দনাঞ্জয়া নেন একটি উইকেট।