গোদাগাড়ীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহতের নাম মোমিনুল হক (১৬)। সে গোদাগাড়ী উপজেলার কোচুয়া গ্রামের মুরাদুল ইসলামের ছেলে। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার কাদিপুর নামক স্থানে এই দুর্ঘটনা হয়।

এ দুর্ঘটনায় আরও ২ মোটরসাইকেল আরোহী আহত হয়। আহত দুইজন হলো রাকিব(২২) ও সাব্বির(২৪)কে রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: সুনামগঞ্জে বিক্রি করে দেওয়া শিশু উদ্ধার, ৩ জন আটক

গোদাগাড়ীর প্রেমতলী তদন্ত পুলিশ ফাড়ির ইনচার্জ শ্রী নিত্য কুমার জানান, শুক্রবার সন্ধা ৭ টার দিকে রাজশাহীগামী ও চাপাইনবাবগঞ্জগামী দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোমিনুলের মৃত্যু হয়। বাকি আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/নূহু