সাধারণ সম্পাদককে বহিষ্কার অভিযোগ চাঁদাবাজি

সায়েদাবাদ বাস টার্মিনাল মালিক সমিতি

ইত্তেফাক রিপোর্ট

সায়েদাবাদ আন্তঃজেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনকে বাদ দিয়ে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে তিশা ক্লাসিক পরিবহন ও গোমতী এয়ারকন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসেনকে। বৃহস্পতিবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাহাঙ্গীর হোসেন দীর্ঘ দিন ধরে অসুস্থ থাকার কারণে সমিতির সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। সমিতির সাংগঠনিক কার্যক্রমের গতি বাড়ানোর জন্য পরিবহন ব্যবসায়ী মোবারক হোসেনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে সায়েদাবাদ বাস টার্মিনালের একাধিক পরিবহন ব্যবসায়ী জানিয়েছেন, জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।