সরকারি সফরে ইন্দোনেশিয়া যাচ্ছেন সেনাপ্রধান

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ চার দিনের সরকারি সফরে রবিবার ভোরে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সফরকালে তিনি ইন্দোনেশিয়ার সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ এবং সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। এছাড়া তিনি ইন্দোনেশিয়ার বেশ কিছু সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন। আগামী ২৩ আগস্ট তার দেশে ফিরে আসার কথা রয়েছে।