নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আফতাবউদ্দিন কলেজ, পিরোজপুর-এ গ্রন্থাগারিক সৃষ্ট-০১, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর সৃষ্ট-০১, ল্যাব সহকারী (আইসিটি সৃষ্ট-০১, পদার্থ বিজ্ঞান সৃষ্ট-০১, রসায়ন সৃষ্ট-০১) পদে লোক নিয়োগ দেয়া হবে। গ্রন্থাগারিক ৫০০/- (পাঁচশত), অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর ৪০০/- (চারশত) এবং ল্যাব সহকারী পদে ৩০০/- (তিনশত) টাকার পোষ্টাল অর্ডার/ পে-অর্ডার (অফেরতযোগ্য), ০২ কপি পাসপোর্ট আকারের রঙ্গিন ছবি এবং বিধি মোতাবেক শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপিসহ আগ্রহী প্রার্থীগণকে বিজ্ঞপ্তি প্রকাশের ২০ (বিশ) দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবর আবেদন করতে হবে। সহদেব চন্দ্র পাল, অধ্যক্ষ, আফতাবউদ্দিন কলেজ, পিরোজপুর।             সিকে-২০৫০