ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেফতার

সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলো রাসেল ও শরিফ। বুধবার রাতে গুলিস্তান এলাকা থেকে র্যাব-৩ এর সদস্যরা তাদের গ্রেফতার করে। বৃহস্পতিবার র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।