ঢামেকের নতুন ভবনের আটতলা থেকে তরুণীর লাফ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের ৮ম তলা থেকে লাফিয়ে পড়ে রিয়া খাতুন (২০) নামে এক রোগী আত্মহত্যা করেছেন। শুক্রবার (৩১ জুলাই) ভোর সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত রিয়া খাতুন পাবনা সদর উপজেলার বাদুরডাঙ্গি গ্রামের লতিফ মল্লিককের মেয়ে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

নিহত রিয়ার বাবা লতিফ মল্লিক জানান, গত সারে বছর আগে সিঙ্গাপুর প্রবাসী আল আমিনের সাথে মোবাইলের মাধ্যমে বিয়ে হয় রিয়ার। এরপর গত আড়াই বছর আগে আলআমিন দেশে আসে। এবং দুইমাস থেকে আবার চলে যায়। বাচ্চা নেওয়ার চেষ্টা করছিল, তবে বাচ্চা হচ্ছিল না। এসব বিষয় নিয়ে মানসিক সমস্যা হয়ে যায় রিয়ার। এক ভাই এক বোনের মধ্যে রিয়া ছিল বড়।

তিনি আরও জানান, এছাড়া রিয়ার শরীরে এক প্রকার রোগ দেখা দেয়। পাবনা সদর হাসপাতাল ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয়। সর্বশেষ গত তিনদিন আগে ঢাকা মেডিকেলের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ভোরে পাশের অন্য রোগীর স্বজনরা আমাকে বলে এই দেখেন আপনার মেয়ে লাফ দিচ্ছে। সাথে সাথে আমি দৌড়ে ধরতেই নিচে লাফ দিয়ে নিচে একটি প্রাইভেটকারের উপড় পরে রিয়া। এসময় ওয়ার্ডের সবাই তাকে নিষেধ করলেও সে কারো কথা শুনে না। দ্রুত নিচে গিয়ে তাকে অন্যান্য লোকজনের সহায়তায় ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।