নলছিটিতে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ঝালকাঠির নলছিটিতে তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে সাগর সরদার (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সাগর উপজেলার সুবিদপুর ইউনিয়নের ভোজপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।

পুলিশ ও মেয়েটির পরিবারের লোকজন জানায়, বৃহস্পতিবার রাতে বাসার সামনে থেকে সাগর ও তার এক সহযোগী মেয়েটিকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে একটি বাগানের মধ্যে তাকে ধর্ষণ করে সাগর। মেয়েটির চিত্কারে স্থানীয়রা এসে সাগরকে আটক করে। এসময় তার সহযোগী পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে মেয়েটিকে উদ্ধার এবং সাগরকে গ্রেফতার করে। রাতেই মেয়েটিকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন।

নলছিটি থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, ভিকটিমের বাড়ি থেকে ঘটনাস্থল পাঁচ কিলোমিটার দূরে। ধর্ষণের খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। ভিকটিমের চিকিত্সার জন্য রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। সাগরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।