মানিকগঞ্জে বিয়ারসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

মানিকগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৩৬ ক্যান বিয়ারসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, বরিশালের গোবিন্দপুর গ্রামের নুর“ল ইসলামের ছেলে রফিকুল ইসলাম, নড়াইল জেলার কালাইডাঙ্গা গ্রামের খলিলুর রহমানের ছেলে আরিফুল ইসলাম ও বরগুনা জেলার তালবাড়ি বলইবুনিয়া গ্রামের মৃত ফারুক হোসেনের ছেলে বেল্লাল হোসেন।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মুঈদ চৌধুরী জানান, ঢাকা থেকে একটি প্রাইভেট কারযোগে তারা এই বিয়ার নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে বেল্লাল হোসেন ওই প্রাইভেট কারের চালক। এরা তিনজনই সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। এদের বিরুদ্ধে ইতিপূর্বেও মাদক মামলা রয়েছে। 

আরও পড়ুন: সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় মিরপুরে বস্তিতে আগুন নিয়ন্ত্রণে, আহত ৩

উদ্ধারকৃত বিয়ারের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৬৮ হাজার টাকা। আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/কেকে